চরচা প্রতিবেদক

রাজধানীর লালবাগ ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি ঘটনায় নারীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির ২১/৫ নম্বর বাসা থেকে মো. চুন্নু সরদার (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশাল জেলার মুলাদী থানার বাইলাতলী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আফাল উদ্দিন সরদার। চুন্নু সরদার চার মেয়ের জনক এবং রাজধানীতে একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন।
চুন্নু সরদারের রুমমেট সুরুজ কবিরাজ জানান, তারা একই বাসায় ভাড়া থাকতেন। চুন্নু দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও মানসিক হতাশা থেকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
অপরদিকে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ওয়াজ উদ্দিন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে খাদিজা আক্তার (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ১৪/ডি নম্বর ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্বামী বাসা থেকে চলে যান। ধারণা করা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় খাদিজা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র