Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯: ১৪
আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

আমেরিকার রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনের কাছাকাছি ঘটে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল স্কুল ও পদার্থবিদ্যা বিভাগ অবস্থিত।

কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত হামলকারীকে এখনো ধরা যায়নি। সন্দেহভাজন হামলকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানান মেয়র ব্রেট স্মাইলি।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি ২ জন মারা গেছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।” হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, এ ঘটনায় এখনো তদন্ত এখনো চলমান।

Advertisement
Advertisement
Advertisement
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতIspr

শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুলবশত জানিয়েছিল, একজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তারা দ্রুত সেটি প্রত্যাহার করে জানায়, পুলিশ এখনো সন্দেহভাজন বা সন্দেহভাজনদের সন্ধানে রয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানিয়ে পরে বক্তব্য প্রত্যাহার করে নেন।

বিষয়: আহতবন্দুকধারীনিহতহামলাপরীক্ষাবিশ্ববিদ্যালয়যুক্তরাষ্ট্রবন্দুক হামলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।