
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে আজ শনিবার জোহরের নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে এ জানাজার আয়োজন করা হয়।
জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। জানাজা শেষে হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত রাজনৈতিক নেতারা বলেন, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা থেকে মানুষ মুক্তির আন্দোলনে অংশ নিয়েছিল, ৫ আগস্টের পর সেই স্বপ্নের নানা রূপ দেখা গেছে। তারা বলেন, হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী এক অকুতোভয় নেতা, যিনি সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, যারা দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় না। তবে তারা আশাবাদ ব্যক্ত করেন, একজন হাদিকে হত্যা করলেও এই দেশে শত শত হাদি জন্ম নেবে।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, যারা মনে করে একজন হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ হয়ে যাবে, তারা ভুল করছে।
তিনি আরও বলেন, একজন হাদির রক্তের বিনিময়ে লক্ষ হাদী এই দেশে জন্ম নেবে এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আরও ঐক্যবদ্ধ হবে।
জেলা প্রশাসক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ধরনের ষড়যন্ত্র যাতে ভবিষ্যতে আর সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।