
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর ধসে পড়েছে এবং সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। তবে ইয়াতসুশিরো শহরের কর্মকর্তা আকিও মাতসুশিতার সবচেয়ে বড় উদ্বেগ এখন চোখে দেখা ধ্বংসযজ্ঞ নয়; বরং তীব্র গরমের মধ্যে পানি ও বিদ্যুতের অভাব থেকে সৃষ্ট অদৃশ্য বিপদ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের দুই দিন পরও বন্দরনগরী ইয়াতসুশিরোর প্রায় ৫৮ হাজার পরিবারের অনেকেই আজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ পাননি।
ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেওয়া মাতসুশিতা বলেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পানির পাইপলাইন মেরামতে কত দিন, কত সপ্তাহ বা কত মাস লাগবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
সিটি হলে সাংবাদিকদের তিনি বলেন, “গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে পানির অভাব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।”
সিটি হলের টয়লেট অচল হয়ে পড়ায় ভবনের বাইরে পয়োনিষ্কাশন লাইনের ম্যানহোলের ওপর অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও দমবন্ধ করা আর্দ্রতার মধ্যে কাজ করছেন কর্মকর্তারা।
মাতসুশিতা বলেন, “এটি অত্যন্ত সময়সাপেক্ষ কাজ হবে এবং কবে শেষ হবে, তার কোনো সময়সূচি এখনো নেই।”
নিহত বেড়ে ১৭
কুমামোতো প্রাদেশিক সরকার জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। নিহতদের একজন ছিলেন সদ্য বিবাহিত ভিয়েতনামী কারখানাকর্মী। তিনি স্ত্রী ও সাত মাস বয়সী এক সন্তান রেখে গেছেন বলে ভিয়েতনামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
সংবাদমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে নিহতের স্ত্রী ভু থি থুই ভূমিকম্পের আগের রাতে স্বামীর সঙ্গে শেষ ভিডিও কলের স্মৃতিচারণ করে বলেন, “প্রতিবার ভিডিও কলে আমার ছেলে বাবার দিকে তাকাতে চাইত না। কিন্তু সেদিন রাতে সে ভিডিও কল ছাড়তেই চাইছিল না। রাত ১১টার পর আমি বলেছিলাম, ‘এবার ফোন রাখি, তোমার বাবাকে ঘুমাতে হবে। কাল তার কাজ আছে।’ তখনো ভাবিনি সেটিই হবে আমাদের শেষ কথা।
তাপঘাতের ঝুঁকির সতর্কতা
এদিকে কুমামোতোর এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে তাপঘাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প