Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০২
রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে বৈঠকে ভ্লাদিমির পুতিন ও সি চিনপিং করমর্দন করছেন। ৩১ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে অনিশ্চয়তা বাড়ার মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের কৌশলগত জোটের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে গতকাল সোমবার তারা বৈঠক করেন।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মে মাসের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে সি চিনপিং পুতিনকে বলেন, আবার দেখা হওয়ায় তিনি “খুশি”। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পঞ্চম বছরে থাকা রাশিয়ার নেতাকে তিনি বলেন, বেইজিং ও মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও “সুদৃঢ়” হয়েছে।

আন্তর্জাতিক ব্যবস্থায় “অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত পরিস্থিতি” বাড়লেও এই সম্পর্কের অগ্রগতি অব্যাহত রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযানে চীন বস্তুগত সহায়তা দিচ্ছে—এমন অভিযোগ বেইজিং বরাবরই অস্বীকার করে আসছে।

Advertisement
Advertisement
Advertisement

সি চিনপিং বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্কের সামনে “আরও উজ্জ্বল” সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত পরিস্থিতির মাত্রা স্পষ্টতই বেড়েছে।”

পুতিনও এতে একমত হয়ে বলেন, “সব ক্ষেত্রেই সহযোগিতা সফলভাবে এগিয়ে চলছে।”

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দুই দিনব্যাপী এসসিও সম্মেলন আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক এই জোটের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে ১২টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংস্থার “সংলাপের অংশীদার” হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সম্মেলনে অংশ নিচ্ছেন।

জাপানের আকাশে রাশিয়া–চীনের যৌথ টহলRussian TU-95 bomber

মস্কোর ইউক্রেন আক্রমণের সাড়ে চার বছর এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইউক্রেনে আক্রমণের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার অর্থনীতি ক্রমেই চীনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এ কারণে পশ্চিমা দেশগুলো মস্কোকে সামরিক অভিযান বন্ধ করতে চাপ দেওয়ার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে বলেছেন, দুই নেতা মূলত অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং ইউক্রেন যুদ্ধের কথা “প্রসঙ্গক্রমে” মাত্র একবার এসেছে।

পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন। নির্ধারিত আলোচনায় যোগ দিতে দুই নেতা একই গাড়িতে করে বৈঠকস্থলে পৌঁছান।

মোদি বলেন, ইউক্রেন সংঘাতের অবসানে কাজ করতে নয়াদিল্লি প্রস্তুত। রুশ নেতা বলেন, সমাধানের দিকে মস্কো “এই পথেই এগিয়ে যাচ্ছে”; তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গেও পুতিনের আলাদা বৈঠক করার কথা রয়েছে।

এসসিওর ১০ সদস্য দেশের পাশাপাশি বর্তমানে এই জোটের সঙ্গে “সংলাপের অংশীদার” হিসেবে যুক্ত রয়েছে আরও ১৫টি দেশ। এর মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব ও কাতার। এ ছাড়া, আফগানিস্তান ও মঙ্গোলিয়া পর্যবেক্ষক দেশের মর্যাদায় রয়েছে।

বিষয়: চীনপ্রেসিডেন্টসি চিনপিংসম্মেলনভারতরাশিয়াভ্লাদিমির পুতিনতুরস্ককিরগিজস্তানরিসেপ তাইয়েপ এরদোয়ানইরান
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।