
তুরস্ক ২০১০ সাল থেকে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ চালিয়ে আসছে। তবে ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ফলে যুক্তরাষ্ট্র তুরস্ককে তাদের এফ-৩৫ প্রোগ্রাম থেকে বাদ দেয় এবং মার্কিন কংগ্রেস দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।