চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে সন্দেহভাজন হামলাকারী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পশ্চিম উপশহর টরেন্সের বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩১ বছর।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প আরও জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাকে ধরাশায়ী করেন।
ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ হেফাজতে আছেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, তাকে খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে। তাকে সোমবার আদালতে তোলা হবে।
এদিকে, মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন।
ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ ক্যারল জানান, সন্দেহভাজন ওয়াশিংটন হিলটন হোটেলে একজন অতিথি হিসেবে অবস্থান করছিলেন এবং তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সিলগালা করা হয়েছে।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। গুলির ঘটনার পর জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। তিনি পেশায় একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার।