চরচা ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, উপজেলার চুপুয়া আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা বাসের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে।