
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
চরচা ডেস্ক

ভারতের বিহারের লাখিসরাই জেলায় অশোক ধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার সকালে মন্দিরের বাইরে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের মধ্যে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
চলতি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় অশোক ধাম মন্দিরে সকাল থেকেই তীর্থযাত্রীদের ব্যাপক ভিড় ছিল। ঘটনার পর প্রশাসন ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে দুটি ট্রেন সেখানে পৌঁছালে মন্দিরের বাইরে ভিড় আরও বেড়ে যায়। একপর্যায়ে অতিরিক্ত চাপের কারণে মন্দিরের বাইরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন একে অপরের ওপর পড়ে যান।
শৈলেন্দ্র কুমার বলেন, এর কিছুক্ষণ পর একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। খুঁটিটি পুরুষদের সারির ডান পাশে ছিল। খুঁটি পড়ে যাওয়ার পর সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে ভিড়ের মধ্যে পড়ে গেছে–এমন গুজব ছড়িয়ে পড়ে। যদিও সেটি বিদ্যুতের তার নয়, কেবল তার ছিল।
এই গুজবের কারণে বাম পাশে থাকা নারীদের সারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা একে অপরের ওপর পড়ে যান এবং পদদলনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো ঘটনাটি প্রায় দুই মিনিটের মধ্যে ঘটে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ভোর ৩টা থেকেই সেখানে দায়িত্ব পালন করছিল এবং আগে থেকেই ভিড়ের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
অশোক ধাম মন্দিরটি শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরে একটি বড় শিবলিঙ্গ রয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে এখানে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা