Advertisement Banner

ইরান-ইসরায়েলকে অবিলম্বে ‘হামলা বন্ধের’ আহ্বান ট্রাম্পের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান-ইসরায়েলকে অবিলম্বে ‘হামলা বন্ধের’ আহ্বান ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয় পক্ষকেই একে অপরের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এই আহ্বান জানান।

ট্রাম্প বলেন, “ইসরায়েল এবং ইরানের অবিলম্বে ‘গোলাগুলি’ (হামলা) বন্ধ করা উচিত।”

গতকাল রোববার থেকে প্রথমে ইরান এবং আজ ইসরায়েল যুদ্ধবিরোধী ভঙ্গ করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী।

সম্পর্কিত