Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিনিয়োগের সুযোগ খুঁজতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৫: ৪৮
বিনিয়োগের সুযোগ খুঁজতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদল। ছবি: ইউএনবি

জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজতে যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ বুধবার তিনি এ তথ্য জানান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অর্থ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এখানে এসেছে বিনিয়োগের সুযোগ খুঁজতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরের বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে।”

তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) নির্বাহী ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানান।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার বাংলাদেশে আসা প্রতিনিধিদলটি ১৩ আগস্ট তাদের সফর শেষ করবে।

এদিকে, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) জানিয়েছে, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বর্তমান সদস্য ও সম্ভাব্য আমেরিকান কোম্পানিগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০০ কোটি ইউএস ডলার বিনিয়োগে সহায়তা ও তা সংগঠিত করার উদ্যোগ নিয়েছে তারা।মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে নির্বাহী কমিটির বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে অ্যামচেম ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এবং স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে তাদের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরে।

অ্যামচেম জানায়, তাদের সদস্য কোম্পানিগুলো ইতিমধ্যে বাংলাদেশে ৫০০ কোটি ইউএস ডলারের বেশি বিনিয়োগ করেছে। ভবিষ্যতে আরও বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করে।

সংগঠনটি আরও জানায়, তাদের সদস্য কোম্পানিগুলো সম্মিলিতভাবে দেশের মোট কর রাজস্বের ২০ শতাংশের বেশি অবদান রাখে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অ্যামচেমের ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান স্পষ্ট হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত বিনিয়োগ লক্ষ্য অর্জনে সহায়ক পরিবেশ তৈরির জন্য অ্যামচেম প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সরকারের অংশীদারত্ব চেয়েছে।

অ্যামচেম বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের অগ্রগতির প্রশংসা করেছে। বিশেষ করে ২০২৬-২৭ অর্থবছরের সংস্কার প্যাকেজের আওতায় বাস্তবভিত্তিক বিনিয়োগ সহজীকরণের দিকে সরকারের অগ্রসর হওয়ার বিষয়টি তারা স্বাগত জানিয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রজ্বালানিবিনিয়োগকৃষিব্যবসায়ীবাণিজ্যবাংলাদেশঅর্থনীতিপ্রযুক্তি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।