Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানি সংকটের মধ্যে পেট্রলের দাম কমাল পাকিস্তান, গণপরিবহনে যাতায়াত ফ্রি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১: ০৯
জ্বালানি সংকটের মধ্যে পেট্রলের দাম কমাল পাকিস্তান, গণপরিবহনে যাতায়াত ফ্রি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল পাকিস্তান সরকার। এরপর রাজধানী ইসলামাবাদ এবং দেশটির জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে ঘোষণা দেয় দেশটি। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে পেট্রলের দাম কমাতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৮৫ রুপি (১.৭৪ মার্কিন ডলার) করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। এর ফলে রাস্তায় তীব্র গণবিক্ষোভ শুরু হয়। পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এমন অস্থিতিশীল পরিস্থিতির মুখে এই ফ্রি ট্রান্সপোর্ট সেবার ঘোষণা আসে।

গতকাল শুক্রবার মধ্যরাতে নিজের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি কর কমিয়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৭৮ রুপি নির্ধারণ করার কথা জানিয়েছেন।

জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “ পেট্রলের দামের এই হ্রাস অন্তত এক মাসের জন্য কার্যকর থাকবে। আপনাদের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসে থাকব না।”

Advertisement
Advertisement
Advertisement

তবে শাহবাজ শরিফ ডিজেলের দাম কমাননি। ৫৪.৯ শতাংশ মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার ডিজেলের দাম বর্তমানে ৫২০ রুপি, যা অপরিবর্তিত থাকছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “আগামীকাল (শনিবার) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সকল সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।” তিনি আরও জানান, এর ফলে সরকারের ওপর ৩৫ কোটি রুপির আর্থিক বোঝা চাপবে।

অন্যদিকে, পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও সরকারি পরিবহনের ভাড়া মওকুফ করেছেন। পাশাপাশি ট্রাক ও বাসের জন্য 'টার্গেটেড সাবসিডি' বা বিশেষ ভর্তুকি ঘোষণা করেছেন তিনি।

পরিবহন মালিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ তেলের বাড়তি খরচ যাত্রীদের ওপর না চাপানোর অনুরোধ জানিয়েছেন।

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় এশিয়ার বেশ কয়েকটি দেশ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অথবা বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

সম্প্রতি, বাংলাদেশ রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম ২৯ শতাংশ বৃদ্ধি করেছে।

বিষয়: পাকিস্তানজ্বালানি তেলইরানইরান-ইসরায়েল সংঘাতআইএমএফযুদ্ধ
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান