Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক না করার নিজের নীতি ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৭: ১৩
রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক না করার নিজের নীতি ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডুভিত্তিক রাষ্ট্রদূতদের সঙ্গে একান্ত বৈঠক না করার নিজের আরোপিত নীতি থেকে চলতি সপ্তাহে সরে আসতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক রীতি থেকে সরে এসে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একক বৈঠক করা থেকে বিরত ছিলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

নেপালের ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সহযোগী ও কূটনৈতিক সূত্রগুলো দ্য কাঠমান্ডু পোস্টকে জানিয়েছে, বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রদূত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে চলতি সপ্তাহেই এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারের প্রথম ১০০ দিন পূর্ণ হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালে আকাশচুম্বী প্রত্যাশা পূরণে কতটা প্রস্তুত বালেন-লামিচানেরা?Balen shah $$

এর আগে তিনি কাঠমান্ডুভিত্তিক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে গত ৯ এপ্রিল ও ২৬ মে যৌথ বৈঠক করেন। নেপালি কূটনীতিক, পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের অনেকে এটিকে কূটনৈতিক সম্পৃক্ততায় আরও স্বচ্ছ ও সমতাভিত্তিক পদ্ধতি হিসেবে প্রশংসা করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

অবশ্য একমাত্র ব্যতিক্রম হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সভাপতি মাসাতো কান্দার সঙ্গে বৈঠক করেন বালেন্দ্র শাহ। মাসাতো কান্দা গত ৬ জুলাই থেকে তিন দিনের সফরে নেপালে ছিলেন।

নিজ দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গেও বৈঠক এড়িয়ে চলার আগের অবস্থান থেকে সরে এসে সম্প্রতি বালেন্দ্র শাহ ব্যবসায়ী সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেছেন। তিনি ব্যবসায়ী, ঠিকাদার, শিল্পপতি ও রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করছেন।

বিষয়: নেপালপ্রধানমন্ত্রীরাষ্ট্রদূতবৈঠককূটনীতিএশিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক