Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ড আমাদের লাগবেই: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০: ৪৯
গ্রিনল্যান্ড আমাদের লাগবেই: ট্রাম্প

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি ঘোষণা করেছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার ট্রাম্প লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে মনোনীত করেন। এই সিদ্ধান্তের ফলে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড-উভয় পক্ষ থেকেই তীব্র সমালোচনা শুরু হয়।

Advertisement
Advertisement
Advertisement

ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘গ্রিনল্যান্ডে আমেরিকার আগ্রহের পেছনে খনিজ সম্পদের চেয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের উপকূলজুড়ে রাশিয়া ও চীনের জাহাজ চলাচল করছে এবং কৌশলগত স্বার্থ রক্ষার জন্য আমেরিকার গ্রিনল্যান্ড অবশ্যই দরকার।”

গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্বশাসিত অঞ্চল।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নেলসেন এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করেন। তারা স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীরই থাকবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার অজুহাতে কোনো দেশ অন্য দেশের ভূখণ্ড দখল করতে পারে না।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করার লক্ষ্যে এই দায়িত্ব তিনি সানন্দে গ্রহণ করেছেন। এটা তার জন্য সম্মানের বিষয়। তিনি আরও বলেন, এতে লুইজিয়ানার গভর্নর হিসেবে তার দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়বে না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন ডেনমার্কের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার পূর্ব উপকূলে নির্মাণাধীন পাঁচটি বৃহৎ প্রকল্পের লিজ স্থগিত করে দেয়, যার মধ্যে ডেনমার্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি অরস্টেডের দুটি প্রকল্পও রয়েছে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক রাসমুসেন গ্রিনল্যান্ড দখলের উদ্দেশ্যে এই অঞ্চলে বিশেষ দূত নিয়োগকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। এ ব্যাপারে তিনি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবেন বলে জানান।

ডেনমার্ক সাম্প্রতিক সময়ে আর্কটিক প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়িয়েছে এবং গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবুও প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন এই পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল রাসমুসেন রয়টার্সকে বলেন, আমেরিকার আচরণে মনে হচ্ছে ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ প্রচেষ্টার তেমন কোনো প্রভাব পড়েনি ট্রাম্প প্রশাসনের ওপর।

বিষয়: রাশিয়াআমেরিকাবিরলডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টযুক্তরাষ্ট্রচীন
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।