Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিশুদের ফেসবুক ব্যবহার বন্ধের পথে যেসব দেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ০৩
শিশুদের ফেসবুক ব্যবহার বন্ধের পথে যেসব দেশ

বিশ্বজুড়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে উদ্বেগ বাড়তে থাকায় একের পর এক দেশ কড়াকড়ি নিয়ম চালু করছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

কাল বুধবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইন অনুযায়ী, প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে শিশুদের অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। আইন ভাঙলে কোম্পানিগুলোকে দিতে হতে পারে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। অস্ট্রেলিয়ার এই কঠোর পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বিশেষ নজরে এসেছে। একই রকম উদ্যোগ দেখা যাচ্ছে বিশ্বের আরও অনেক দেশে।

ব্রিটেনে ২০২৩ সালে পাস হওয়া ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ অনুযায়ী, শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে দূরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মানদণ্ড আরোপ করা হয়েছে। যদিও সেখানে নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে বয়স যাচাই প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

চীনে ইতোমধ্যেই ‘মাইনর মোড’ চালু রয়েছে, যেখানে ডিভাইস ও অ্যাপভিত্তিক নিয়ন্ত্রণের মাধ্যমে বয়সভেদে স্ক্রিন টাইম সীমিত করা হয়। ইউরোপের দেশ ডেনমার্ক ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করছে। তবে বিশেষ ক্ষেত্রে অভিভাবকের সম্মতিতে ১৩–১৪ বছর বয়সীরা সীমিতভাবে ব্যবহার করতে পারবে। ফ্রান্সে ১৫ বছরের নিচে অ্যাকাউন্ট খুলতে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক হলেও, প্রযুক্তিগত জটিলতায় বাস্তবায়ন এখনো পুরোপুরি সফল হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

জার্মানিতে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। ইতালিতে ১৪ বছরের নিচে একই নিয়ম প্রযোজ্য। মালয়েশিয়া ঘোষণা দিয়েছে, ২০২৬ সাল থেকে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা রয়েছে। নরওয়ে শিশুদের সম্মতির বয়স ১৩ থেকে বাড়িয়ে ১৫ করার কথা ভাবছে এবং একই সঙ্গে ন্যূনতম বয়সসীমা নির্ধারণের উদ্যোগ চলছে।

আমেরিকায় শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ১৩ বছরের নিচে বিশেষ আইন থাকলেও, বিভিন্ন অঙ্গরাজ্যের কঠোর আইন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউরোপীয় পার্লামেন্টও ১৬ বছর বয়সসীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে, যদিও সেটি এখনো বাধ্যতামূলক নয়।

বিষয়: চীনশিশুঅস্ট্রেলিয়ানিষিদ্ধজরিমানাযুক্তরাষ্ট্রফেসবুক
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান