চরচা ডেস্ক

প্রথমবারের মত সরকারিভাবে আমেরিকা থেকে গম আমদানি শুরু হয়েছে।
খাদ্য অধিদপ্তর এবং আমেরিকান ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে এবং সেই অনুযায়ী গম আমদানির কার্যক্রম চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানােনো হয়েছে।
চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
আমদানি করা গমের প্রথম চালানটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের এসে পৌঁছেছে। এই চালানে মোট ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম রয়েছে। গম বহন করেছে এমভি নোরস স্ট্রাইড নামের একটি জাহাজ।
ইতিমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রথম চালানের ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এবং ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।