Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিয়ানমারের মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০: ৫৪
মিয়ানমারের মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

মিয়ানমারে প্রতারণা চক্র পরিচালনাকারী কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

Advertisement
Advertisement
Advertisement

গত সেপ্টেম্বর মাসে চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালত মিং পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, অবৈধভাবে আটক, প্রতারণা এবং জুয়ার আসর পরিচালনাসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছিল।

ওই সময় মোট ৩৯ জনকে দণ্ডিত করা হয়। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড, আরও পাঁচজনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং বাকিদের পাঁচ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিবিসি জানায়, মিয়ানমারের শান রাজ্যের সীমান্তবর্তী ছোট্ট লাউকাই শহরটি মিং পরিবারের নিয়ন্ত্রণে ছিল। একসময় চীনা জুয়াড়িদের চাহিদা পূরণে তৈরি ক্যাসিনোগুলো ধীরে ধীরে প্রতারণা ও অর্থপাচারের ঘাঁটিতে পরিণত হয়। জাতিসংঘ এই অঞ্চলকে ‘স্ক্যামডেমিক’ এর কেন্দ্রস্থল আখ্যা দিয়েছে, যেখানে লাখের বেশি বিদেশিকে প্রতারণার কাজে বাধ্য করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

২০২৩ সালে মিয়ানমার সরকার কঠোর অভিযান চালিয়ে মিং পরিবারের বহু সদস্যকে গ্রেপ্তার করে চীনের হাতে তুলে দেয়।

ভেনেজুয়েলা থেকে কী শিক্ষা নেবে চীন-তাইওয়ানtaiwan china

মিয়ানমারের এসব প্রতারণা কেন্দ্রে বছরের পর বছর হাজারো চীনা নাগরিক আটকা পড়েছেন। তাদের বিদেশিদের সঙ্গে প্রতারণা করতে বাধ্য করা হত।

গত বছর এক চীনা অভিনেতাকে ঘিরে ব্যাপক আলোচনা হয়। তিনি অভিনয়ের কাজের প্রস্তাব পেয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু পরে তাকে মিয়ানমারের একটি প্রতারণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। এমন ঘটনা বেইজিংয়ে ক্ষোভ বাড়ে। কারণ তারা দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকারকে এসব প্রতারণা চক্র দমনের দাবি জানিয়ে আসছিল।

চীনের আদালত জানান, ২০১৫ সাল থেকে মিং পরিবার টেলিযোগাযোগ জালিয়াতি, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও দেহ ব্যবসাসহ নানা অপরাধে যুক্ত ছিল। প্রতারণা ও জুয়া খেলার মাধ্যমে তাদের ১০ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে বলে প্রমাণ মিলেছে।

আদালত আরও জানায়, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে ১৪ জন চীনা নাগরিক নিহত হন এবং আরও অনেকে আহত হয়েছেন।

বিষয়: মৃত্যুদণ্ডমিয়ানমারকার্যকরপ্রতারণাচীনআদালত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।