Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তীব্র তাপপ্রবাহের মাঝেই ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে প্যারিস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৬: ১৫
তীব্র তাপপ্রবাহের মাঝেই ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে প্যারিস

ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ বৃহস্পতিবার প্যারিসের একটি আদালত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার রায় দিতে যাচ্ছে। এই রায়ের ওপর নির্ভর করছে ফরাসি জ্বালানি জায়ান্ট ‘টোটালএনার্জিস’ তাদের তেল ও গ্যাস উৎপাদন কমাতে বাধ্য হবে কি না। বার্তা সংস্থা ইউএনবি-এর এক খবর থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

২০২০ সালে প্যারিস সিটি করপোরেশন এবং নোত্র অ্যাফেয়ার আ তুস, শেরপাসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন এই মামলাটি দায়ের করে। তাদের অভিযোগ, টোটালএনার্জিস বিশ্বের অন্যতম শীর্ষ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও পরিবেশগত ঝুঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা দেশটির ২০১৭ সালের ‘করপোরেট ডিউটি অব ভিজিল্যান্স’ আইনের লঙ্ঘন।

পরিবেশবাদীরা দাবি জানিয়েছেন, আদালত যেন কোম্পানিটিকে ২০৩০ সালের মধ্যে তেল উৎপাদন ৩৭ শতাংশ ও গ্যাস উৎপাদন ২৫ শতাংশ কমানোর নির্দেশ দেয় এবং নতুন কোনো জীবাশ্ম জ্বালানি প্রকল্প নিষিদ্ধ করে।

এই আইনি লড়াই এমন এক সময়ে চূড়ান্ত রূপ নিচ্ছে, যখন ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনসহ পুরো ইউরোপ তীব্র গরমে পুড়ছে। জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোর সময়সূচি সীমিত করা হয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষা ও পরিবহন ব্যবস্থা।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ডের কারণেই চরম ভাবাপন্ন আবহাওয়া ও তাপপ্রবাহ আশঙ্কাজনক হারে বাড়ছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশক থেকে ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, গত চার বছরে ইউরোপে তাপজনিত কারণে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে নেদারল্যান্ডসের সুপ্রিম কোর্ট, জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এবং ইউরোপীয়ান কোর্ট অব হিউম্যান রাইটস জলবায়ু সুরক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক কিছু রায় দিয়েছিল। সেই ধারাবাহিকতায় প্যারিসের এই আদালতের রায় বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনে এবং করপোরেট জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হতে পারে।

বিষয়: যুক্তরাজ্যফ্রান্সজলবায়ু পরিবর্তনইউরোপজলবায়ুস্পেনপ্যারিসবিজ্ঞানী
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক