Advertisement Banner

তারেক রহমান-লি ছিয়াং বৈঠক, সমঝোতা সই

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তারেক রহমান-লি ছিয়াং বৈঠক, সমঝোতা সই
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে করমর্দন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে আজ বৃহস্পতিবার এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় বৈঠক শুরু হয় এবং প্রায় ৫টা ৪৫ মিনিটে শেষ হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

রুমন জানান, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা তাদের সম্মানে প্রধানমন্ত্রী লি ছিয়াং আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নিতে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।

বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। সেখান থেকে সোমবার তিনি পৌঁছান চীনের দালিয়ান শহরে।

সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বুধবার বিকেলে তারেক রহমান বেইজিংয়ে পৌঁছান।

শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

সম্পর্কিত