Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবারের এল নিনো ভয়াবহ হবে, সতর্ক করল অস্ট্রেলিয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৮: ১১
এবারের এল নিনো ভয়াবহ হবে, সতর্ক করল অস্ট্রেলিয়া

চলতি বছরের শেষার্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া আবহাওয়ার বিশেষ রূপ ‘এল নিনো’ তীব্র আকার ধারণ করতে পারে। এটি বিগত সাত দশকের মধ্যে অন্যতম শক্তিশালী রূপ নিতে যাচ্ছে। আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)।

Advertisement
Advertisement
Advertisement

আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এই শক্তিশালী জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমেরিকার দেশগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত এবং এশিয়ায় তীব্র তাপদাহ ও খরা দেখা দিতে পারে। ইতিমধ্যে এশিয়ার বেশ কিছু অঞ্চলে ফসল রোপণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্বের সবচেয়ে জনবহুল এই অঞ্চলে খাদ্য নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এল নিনোর জন্য নির্ধারিত সীমা পার হয়ে গেছে এবং বায়ুমণ্ডলীয় সব সূচকও এই প্রক্রিয়ার সঙ্গে মিলে গেছে। কেন্দ্রীয় প্রশান্ত মহাসাগরের উষ্ণায়নের মাত্রা দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি ‘শক্তিশালী থেকে অতি শক্তিশালী’ এল নিনো হতে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত মডেলগুলোর প্রায় অর্ধেকই ইঙ্গিত দিচ্ছে যে, এবারের এল নিনোর তীব্রতা ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়গুলোর একটিতে পৌঁছাতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এবারের এল নিনোর প্রভাব আরও মারাত্মক ও বিধ্বংসী হবে।

সাধারণত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা পর্যায়ক্রমিক বৃদ্ধির এই প্রক্রিয়াকে এল নিনো বলা হয়। এর ফলে শীত ও বসন্তকালে বৃষ্টিপাত অনেক কমে যায় এবং দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বৃদ্ধি পায়।

এই আবহাওয়া পরিস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ গম, চিনি এবং গরুর মাংস রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। এর আগে ২০২৩ থেকে ২০২৪ সালের এল নিনোর সময় দেশটিতে ইতিহাসের সবচেয়ে শুষ্ক তিন মাস পার হয়েছিল।

তারও আগে, ২০১৫-২০১৬ সালের তীব্র এল নিনোর কারণে দেশজুড়ে ভয়াবহ খরা দেখা দিয়েছিল এবং শস্য ও তৈলবীজের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল। এবারের শক্তিশালী এল নিনোও অস্ট্রেলিয়ার কৃষি খাতে বড় ধরনের আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: পরিবেশজলবায়ু পরিবর্তনতাপমাত্রাএল নিনোজলবায়ু
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।