Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যাত্রাবাড়ীতে অটোরিকশার গ্যারেজে গুলি করে হত্যা: ৩ আসামি রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৯
যাত্রাবাড়ীতে অটোরিকশার গ্যারেজে গুলি করে হত্যা: ৩ আসামি রিমান্ডে
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরানকে (৩৮) হত্যা এবং তার বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম।

আসামিরা হলেন- রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), আসামি মো. কামরুল হাসান (২৫) ও মো. সাইফুল হোসেন (২০)।

Advertisement
Advertisement
Advertisement

মামলা সূত্রে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে আসামি রিয়াজ ও কামরুল হাসানের সঙ্গে অটোরিকশা ব্যবসায়ী ইমরানের বিরোধ চলছিল। এরই জেরে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ ও কামরুলসহ অজ্ঞাত কয়েকজন আসামি হেলমেট পরা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। 

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ছয় ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ডkhulna-divisional-special-judge-court

একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে রিয়াজ তার বাম পায়ে গুলি করেন। পরে অন্য আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন এবং সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, হামলাকারীরা ইমরানের নিকট থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের নিকট থেকে নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ইমরানের স্ত্রী ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

বিষয়: গুলিঅটোরিকশাহত্যারাজধানীআসামিগ্যারেজযাত্রাবাড়ীরিমান্ড
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    ওমান কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসস।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    ‎পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল বুধবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ