Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলার শিকার জাহাজের বাংলাদেশিরা কেমন আছেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২: ৩২
কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলার শিকার জাহাজের বাংলাদেশিরা কেমন আছেন

কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলার শিকার জাহাজের বাংলাদেশি চার নাবিক শারীরিকভাবে সুস্থ থাকলেও তবে মানসিকভাবে ‘ট্রমায়’ আছেন। ওই চারজন নাবিক বর্তমানে তুরস্ক কর্তৃপক্ষের অধীনে হোটেলে অবস্থান করছেন।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী চরচাকে এ কথা জানিয়েছেন।

গত শনিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ক্রুড অয়েল ভরতে মিশরের সুয়েজ বন্দর থেকে রাশিয়ার বন্দর নভোরোসিস্ক যাচ্ছিল চীনা জাহাজ ‘এমটি কায়রোস’। কৃঞ্চসাগর অতিক্রম করার সময় তুরস্কের সীমানায় ইউক্রেনের নৌ-ড্রোন থেকে মিসাইল হামলার শিকার হয় জাহাজটি।

আগুন লেগে ক্ষতিগ্রস্ত জাহাজাটিকে দুই ঘণ্টার মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই জাহাজের ২৫ নাবিককে উদ্ধার করে তুরস্কের কোস্ট গার্ড সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement

চার বাংলাদেশি নাবিকের বাইরে চীনের ১৯ জন এবং মিয়ানমার ও ইন্দোনেশিয়ার একজন করে আছেন। ওই জাহাজ থেকে উদ্ধার হওয়া চার বাংলাদেশি হলেন- ফোর্থ ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্প ম্যান আসগর হোসাইন ও ডেক ক্যাডেট আল আমিন হোসেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনাম চৌধুরী রোববার চরচাকে বলেন, “আমরা বাংলাদেশি চার নাবিকের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শারীরিকভাবে সুস্থ আছেন। তারা বয়সে তরুণ। এরকম ঘটনায় তারা ট্রমার মধ্যে আছে।”

স্বাস্থ্য পরীক্ষার পর তারা তুরস্কের ইজমিত শহরে দেশটির কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে জানিয়ে আনাম চৌধুরী বলেন, “তাদের মেডিকেল চেকআপ করা হয়েছে। এখন তারা একটি হোটেলে রয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে তাদের। তারা নিজেদের বেতন নিয়েও একটু চিন্তায় আছে। অ্যাসোসিয়েশনের পক্ষ আমরা বলেছি, বিষয়টি নিয়ে আমরা নেগোসিশন করব।”

রয়টার্স লিখেছে, কায়রোস ছাড়াও ‘ভিরাট’ নামে আরেকটি অয়েল ট্যাঙ্কারে আঘাত হেনেছে ইউক্রেন। ‘এমটি কায়রোস’ চীনা মালিকানাধীন হলেও সেটিকে রাশিয়ার ‘ছায়া বহর’ বলে মনে করছে ইউক্রেন। কায়রোস ও ভিরাট- জাহাজ দুটির নাম যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার তালিকায় আছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার রয়টার্স জানিয়েছেন, ট্যাঙ্কার দুটি রাশিয়ার নভরোসিয়েস্ক বন্দরের দিকে যাচ্ছিল। কৃষ্ণসাগরে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল এই বন্দর। এ হামলার বিষয়ে রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনেরে ওই কর্মকর্তা আরও বলেছেন, জ্বালানি তেল বিক্রি করে ইউক্রেনে যুদ্ধের জন্য অর্থ সংস্থান করছে মস্কো। তাই দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি তেল এবং জ্বালানি ব্যবসার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এর অংশ হিসেবেই নৌ-ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে জাহাজ দুটিতে।

বিষয়: বাংলাদেশিনাবিকজাহাজক্ষেপণাস্ত্রইউক্রেনইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।