Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুদ্ধের কারণে ইরানের ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২০: ৪৪
যুদ্ধের কারণে ইরানের ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্যমতে, ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩২ লাখে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বর্তমানে প্রায় ৬ লাখ থেকে ১০ লাখ পরিবার অস্থায়ীভাবে গৃহহীন হয়ে পড়েছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক জরুরি সমন্বয়কারী আয়াকি ইতো বলেন, “সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা মানবিক চাহিদার ক্ষেত্রে একটি উদ্বেগজনক পরিণতির ইঙ্গিত দিচ্ছে।”

ক্ষতিগ্রস্তদের একটি বড় অংশ রাজধানী তেহরান থেকে পালিয়ে আসা মানুষ। যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ১ লাখ মানুষ শহরটি ছেড়ে চলে যান। এই পরিস্থিতির শিকার অনেকেরই আগে থেকে শরণার্থী। এরা আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিলেন। উল্লেখ্য যে, ইরান আফগান যুদ্ধ থেকে পালিয়ে আসা প্রায় সাড়ে ১৬ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্রমবর্ধমান মানবিক সংকট মধ্যপ্রাচ্যের বাস্তুচ্যুতির একটি বিস্তৃত চিত্রের প্রতিফলন মাত্র।

Advertisement
Advertisement
Advertisement

এবারের যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাওয়া বেশিরভাগ ক্ষতিগ্রস্ত দেশগুলোতে প্রায় আড়াই কোটি মানুষ আগে থেকেই শরণার্থী,অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অথবা সম্প্রতি নিজ দেশে ফিরে এসেছিল; যার ফলে নতুন করে এই বাস্তুচ্যুতি প্রায় অনিবার্য হয়ে পড়েছিল।

সহায়তা সংস্থাগুলোর মতে, ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে লেবাননে নিজ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ১ লাখ মানুষ ৪৪০টি গণ-আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ইউএনএইচসিআর-এর সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে যে, অন্তত ৩৩ হাজার ৬০০ সিরীয় এবং প্রায় ৩ হাজার লেবানীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছেন।

বিষয়: ইরানজাতিসংঘইরান-ইসরায়েল সংঘাতবাস্তুচ্যুতশরণার্থীযুক্তরাষ্ট্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।