Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংরক্ষিত নারী আসনে উচ্চশিক্ষিত ও কোটিপতিদের প্রাধান্য, টিআইবি’র বিশ্লেষণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১: ৩০
সংরক্ষিত নারী আসনে উচ্চশিক্ষিত ও কোটিপতিদের প্রাধান্য, টিআইবি’র বিশ্লেষণ

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত এবং কোটিপতি।

Advertisement
Advertisement
Advertisement

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে মোট ৪৯ জন প্রার্থীর মধ্যে প্রায় ৬৫ শতাংশ প্রার্থী কোটিপতি এবং ৬৩ শতাংশের বেশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা তার বেশি। এই উচ্চশিক্ষার হার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের অর্থাৎ ৫০.৭ শতাংশের তুলনায় অনেক বেশি, যা নারী প্রার্থীদের যোগ্যতার একটি ইতিবাচক দিক তুলে ধরে।

প্রার্থীদের সম্পদের বিবরণী বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের বড় একটি অংশ বেশ বিত্তবান। হলফনামা অনুযায়ী, ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই স্থাবর ও অস্থাবর মিলিয়ে কোটিপতি। দলীয়ভাবে এই বিত্তশালীদের সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ৩৬ জন মনোনীত প্রার্থীর মধ্যে ২৬ জন এবং জামায়াতে ইসলামীর ৯ জনের মধ্যে ৫ জনই কোটিপতি। এমনকি জাগপা’র একমাত্র প্রার্থীও এই তালিকার বাইরে নন।

প্রার্থীদের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৫২ কোটি টাকা। তবে এর মাঝেও বৈচিত্র্য আছে। কারো কারো সম্পদের পরিমাণ তাদের স্বামীদের চেয়েও বেশি। বিশেষভাবে উল্লেখ্য যে, অন্তত তিনজন প্রার্থীর কাছে ১০০ ভরির বেশি স্বর্ণালংকার রয়েছে, যার মধ্যে একজনের এককভাবেই ৫০২ ভরি স্বর্ণের তথ্য পাওয়া গেছে। তবে সম্পদের প্রাচুর্য থাকলেও প্রার্থীদের মধ্যে ২০.৪১ শতাংশের ঋণগ্রস্ততার চিত্রও উঠে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

পেশাগত দিক থেকে সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে আইনজীবীদের আধিপত্য সবচেয়ে বেশি, যা ২৬.৫ শতাংশ। এটি সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আইনজীবীদের পরেই ব্যবসায়ী, গৃহিণী, শিক্ষক ও রাজনীতিবিদদের অবস্থান। সার্বিকভাবে সংসদ সদস্যদের একটি বড় অংশই ব্যবসায়ী হলেও সংরক্ষিত আসনে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণ ইতিবাচক বলে মনে করছে টিআইবি।

প্রার্থীদের গড় বয়স ৫২.১৭ বছর, যার মধ্যে ৪৫-৫৪ বছর বয়সীদের সংখ্যাই বেশি। দলীয় বন্টনের ক্ষেত্রে বিএনপির সর্বোচ্চ ৩৬ জন এবং জামায়াতে ইসলামীর ৯ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

টিআইবি মনে করছে, সংরক্ষিত আসনে উচ্চশিক্ষিত ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণ দেশের সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও সাধারণ আসনের মতো এখানেও সম্পদের প্রভাব এবং নির্দিষ্ট কিছু পেশার আধিপত্য বিদ্যমান, যা নীতিনির্ধারণী পর্যায়ে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট তথ্যের বিস্তারিত বিবরণ টিআইবি-র নির্ধারিত ড্যাশবোর্ডে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিষয়: টিআইবিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংরক্ষিত নারী আসন
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।