Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রেকর্ডকে সঙ্গী করেই ‘বদলে যাওয়া’ মুশফিকের ছুটে চলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮: ৪৩
রেকর্ডকে সঙ্গী করেই ‘বদলে যাওয়া’ মুশফিকের ছুটে চলা

শতক পূর্ণ হতেই সেই খ্যাপাটে উদযাপন। এক হাতে ব্যাট ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে কী যেন বললেন। এরপর ‘কাম অন’ চিৎকারে পাকিস্তানের অসহায় বোলারদের যেন আরও কুঁকড়ে দিতে চাইলেন। নিয়ম মেনে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন, আর সবার শেষে সিজদাহ দিলেন।

Advertisement
Advertisement
Advertisement

চেনা দৃশ্য? সবই মুশফিকুর রহিমের ট্রেডমার্ক উদযাপনের অংশ। তবে পার্থক্যটা ছিল সেঞ্চুরিতে পৌঁছানোর প্রক্রিয়ায়।

নব্বইয়ের ঘরে গিয়ে ক্যারিয়ারে অনেকবার নড়বড়ে হয়ে যাওয়ার নজির রয়েছে তার। তবে বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক মুশফিকুর ক্যারিয়ারের সায়াহ্নে এসে অনেকটাই বদলে গেছেন। তাই এবার ৯০-এর ঘরে পা রেখেই হাঁকালেন বাউন্ডারি। কালক্ষেপণ না করে খানিক পর সেঞ্চুরিও পূর্ণ করলেন চার মেরে। সিলেট টেস্টে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পাশাপাশি এই ইনিংসে কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান।

এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনিই, যা নিঃসন্দেহে বড় এক অর্জন। তবে আশি কিংবা নব্বইয়ের ঘরে গিয়ে যদি বারবার আউট না হতেন, তাহলে সংখ্যাটা হয়তো ২০ ছুঁয়ে ফেলত।

সিলেট টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে শতকের পথে হাঁটতে গিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর। দেশের ইতিহাসের প্রথম ১০০ টেস্ট খেলা এই ক্রিকেটার তার সেরা ক্রিকেট খেলেছেন লাল বলেই। যদিও ক্যারিয়ারের শুরুতে এই ফরম্যাটে তার পরিসংখ্যান ছিল বেশ মলিন। প্রথম ৫০ টেস্ট শেষে ৩১.৯৮ গড়ে মাত্র ৪ সেঞ্চুরিতে করেছিলেন ২ হাজার ৭৫০ রান।

Advertisement
Advertisement
Advertisement
সিলেটেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশmushi bd

বলার অপেক্ষা রাখে না, এর পেছনে বড় কারণ ছিল সেই সময়ের উইকেটকিপিংয়ের বাড়তি চাপ। নিচের দিকে ব্যাটিং করার কারণে বড় ইনিংস খেলার সুযোগও মিলেছে কম। আর যেগুলো পেয়েছেন, অনেকগুলোই বড় করতে পারেননি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনিংস দীর্ঘ করার শিল্পটা দারুণভাবে আয়ত্ত করেছেন তিনি।

মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

পরিসংখ্যানও সেটাই বলছে। ৫১তম থেকে ১০১তম টেস্ট পর্যন্ত ৪৪.৬১ গড়ে ৯ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে করেছেন ৩ হাজার ৭৪৭ রান। এর মধ্যে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২১৯ রানের ইনিংসও। ৩৯ বছর বয়সেও মুশফিক তাই কেবল দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারই নন, ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসাও।

সেই কারণেই নামের পাশে মাত্র ১৪টি টেস্ট সেঞ্চুরি কিছুটা বেমানানই লাগে। অবশ্য এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনিই, যা নিঃসন্দেহে বড় এক অর্জন। তবে আশি কিংবা নব্বইয়ের ঘরে গিয়ে যদি বারবার আউট না হতেন, তাহলে সংখ্যাটা হয়তো ২০ ছুঁয়ে ফেলত।

তবে আশার কথা, এই বয়সেও মুশফিকুর রহিম দলের অন্যতম ফিট ও ফর্মে থাকা ক্রিকেটার। তাই আরও অন্তত দুই বছর খেলে যাওয়াটা তার পক্ষে অসম্ভব নয়। আর সেটা হলে বদলে যাওয়া এই মুশফিকুর হয়তো ক্যারিয়ার শেষ করতে পারেন ২০টিরও বেশি টেস্ট সেঞ্চুরি নিয়ে। তিনি কি পারবেন সেই উচ্চতায় পৌঁছাতে?

বিষয়: রেকর্ডপাকিস্তান ক্রিকেটমুশফিকুর রহিমটেস্ট ক্রিকেটসিলেটক্রিকেটসেঞ্চুরিজিম্বাবুয়ে ক্রিকেট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।