Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বড় দেশ কীভাবে ছোট দেশগুলোকে খেয়ে ফেলে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৮: ৪২
বড় দেশ কীভাবে ছোট দেশগুলোকে খেয়ে ফেলে

২০১৭ সালে শ্রীলঙ্কায় কী ঘটেছিল, জানেন? তারা চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল। পরে ঋণ শোধ করতে না পেরে দেশটি তাদের হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের জন্য চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। একেই বলে ড্যাট-ট্র্যাপ ডিপ্লোমেসি চক্করে পড়া।

Advertisement
Advertisement
Advertisement

ড্যাট-ট্র্যাপ ডিপ্লোমেসি কী জানেন তো? ধরুন একটি দেশ উন্নয়নের স্বপ্নে বিভোর। তারা বন্দর, রেললাইন, হাইওয়ে, ফ্লাইওভার, সেতু ইত্যাদি উন্নয়ন প্রকল্প হাতে নিতে চাইছে। কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছে না। মানে হাতে টাকা নেই। তখন সে কী করবে? হাত পাতবে উন্নত ও শক্তিশালী দেশের কাছে। ঋণ পাওয়া গেল, প্রকল্প শুরু হলো। তারপর দেখা গেল, শর্ত অনুযায়ী ঋণ গ্রহণকারী দেশ ঋণ শোধ করতে পারছে না। ঋণ হয়ে উঠল তার গলার কাঁটা। এই অবস্থাকেই বলে ড্যাট-ট্র্যাপ ডিপ্লোমেসি।

এটি এমন এক ধরনের ভূরাজনৈতিক কৌশল, যেখানে শক্তিশালী দেশ অর্থনৈতিক সহায়তার মাধ্যমে দুর্বল দেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণে রাখে। বাইরে থেকে দেখলে মনে হবে, বড় দেশ ছোট দেশকে সহযোগিতা করছে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ঋণের জালে ছোট দেশকে আটকানোই উদ্দেশ্য।

ঋণ-ফাঁদের অন্যতম উদাহরণ হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)। উন্নয়নের নামে চীন বিভিন্ন দেশে অবকাঠামো নির্মাণের জন্য ঋণ দেয়। ঋণ পেয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, কেনিয়া, জাম্বিয়াসহ অনেক দেশ। এগুলোর অনেকেই সেই ঋণ পরিশোধ করতে পারেনি।

Advertisement
Advertisement
Advertisement

চীনের পাশাপাশি রাশিয়া, এমনকি পশ্চিমা দেশগুলোও বিভিন্ন সময়ে এই কৌশল ব্যবহার করে। বিশ্বের বহু দেশ এই জালে জড়িয়ে আছে। ঋণ শোধ করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে জলাঞ্জলি দিতে হয় নিজেদের আত্মমর্যাদা, সম্পদ ও সার্বভৌমত্ব।

বিষয়: রাশিয়াউন্নয়নঋণচীনশ্রীলঙ্কা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।