ads

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল
সরদার সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

মন্ত্রী বলেন, ‘‘এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যাকবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।’’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ-দ্বীন হাসপাতাল। পরবর্তীতে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।’’

সম্পর্কিত