Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কঙ্গোতে আরও দুই প্রদেশে ছড়িয়েছে ইবোলার প্রাদুর্ভাব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৪: ০২
কঙ্গোতে আরও দুই প্রদেশে ছড়িয়েছে ইবোলার প্রাদুর্ভাব

আফ্রিকার দেশ ডি আর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব আরও বিস্তৃত হয়ে উত্তর-পূর্বাঞ্চলের দুটি নতুন প্রদেশ হাউত-উয়েলে ও চোপোতে ছড়িয়ে পড়েছে। দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার গভীর রাতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে নিশ্চিত ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৯২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে ৭০২ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার পর্যন্ত চোপো প্রদেশে চারটি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাউত-উয়েলে প্রদেশে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডি আর কঙ্গোতে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। গত ১৫ মে এ প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সংক্রমণের প্রধান কেন্দ্র ছিল ইতুরি প্রদেশ। এ ছাড়া, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশেও সংক্রমণের ঘটনা পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস অত্যন্ত মারাত্মক ও সংক্রামক। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর শরীরের তরলের সরাসরি সংস্পর্শে ছড়ায়। এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, বমি এবং শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ।

ইবোলার প্রাদুর্ভাব: বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণাebola

রয়টার্স জুনের শেষ দিকে জানিয়েছিল, চোপো ও হাউত-উয়েলে প্রদেশে সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু করেছে কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এতদিন এ দুটি প্রদেশকে সরকারের দৈনিক প্রতিবেদনে প্রাদুর্ভাব এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

১১ জুলাইয়ের প্রতিবেদনে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, “বর্তমান তদন্তে দেখা যাচ্ছে, এই দুই প্রদেশে শনাক্ত হওয়া সব সংক্রমণই মূলত ইতুরি প্রদেশের নিয়ানিয়া এলাকা থেকে এসেছে। তবুও এ দুটি প্রদেশকে মহামারিপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা প্রয়োজন ও যথাযথ।”

চোপো প্রদেশের রাজধানী কিসাঙ্গানি কঙ্গোর অন্যতম বৃহৎ শহর। আর হাউত-উয়েলে প্রদেশের সীমান্ত দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্সকে বলেন, সরকারি তথ্যের তুলনায় ইবোলা প্রাদুর্ভাবের প্রকৃত চিত্র দুই থেকে চার গুণ বেশি হতে পারে। কারণ, নতুন শনাক্ত হওয়া প্রতি পাঁচটি সংক্রমণের মধ্যে চারটিরই আগে থেকে শনাক্ত রোগীদের সঙ্গে কোনো পরিচিত সংযোগ পাওয়া যাচ্ছে না।

বিষয়: আফ্রিকাসংক্রমণকঙ্গোভাইরাসইবোলা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক