Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিতর্কের মধ্যেই মিয়ানমারে আজ ভোটগ্রহণ শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮: ৫৫
বিতর্কের মধ্যেই মিয়ানমারে আজ ভোটগ্রহণ শুরু

নানা বিতর্কের মধ্যেই মিয়ানমারে আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির সামরিক বাহিনী ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই নির্বাচনের আয়োজন করেছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় রোববার দেশটির ৩৩০টি টাউনশিপের মধ্যে মাত্র প্রায় ১০২টিতে ভোটগ্রহণ শুরু হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে।

নির্বাচনে ভোট গ্রহণ হবে তিন ধাপে। প্রথম ধাপ আজ। দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি আর তৃতীয় ধাপ ২৫ জানুয়ারি। জানুয়ারির শেষে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের মোট ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় নির্বাচন হবে। ৬৫টি টাউনশিপে ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে রোববার সকাল ৬টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়। তবে ভোট দিতে আসা মানুষের সংখ্যা ছিল খুবই কম।

Advertisement
Advertisement
Advertisement

ইয়াঙ্গুন থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং বলেন, “এটা দেখতে একটা নির্বাচনের মতোই লাগছে। প্রয়োজনীয় সব ব্যবস্থাই আছে। এখানে নিবন্ধন বোর্ডও দেখা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ভোটারদের তেমন ভিড় দেখা যাচ্ছে না।”

গৃহযুদ্ধ-সামরিক হস্তক্ষেপের মধ্যে কেমন হবে মিয়ানমারের নির্বাচন?myanmar

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে। তবে প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) অধিকাংশ শক্তিশালী দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো এই নির্বাচনকে একটি ‘সাজানো নাটক’ হিসেবে বর্ণনা করে আসছে।

তাছাড়া সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। ওই সময় নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। ২০২০ সালের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করলেও দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় জান্তা সরকার।

একদিকে সংঘাতকবলিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণের তীব্র সংকট, অন্যদিকে ধরপাকড় ও দমন-পীড়নের ভয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। অনেক নাগরিকই মনে করছেন, এই নির্বাচন কেবল জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটি মাধ্যম ছাড়া আর কিছুই নয়।

বিষয়: মিয়ানমারনির্বাচনসরকারজান্তাবিতর্কসেনাবাহিনীঅভ্যুত্থান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।