Advertisement Banner

৮ বিভাগে বৃষ্টির আভাস, দিনে বাড়তে পারে গরম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৮ বিভাগে বৃষ্টির আভাস, দিনে বাড়তে পারে গরম
আবহাওয়া অধিদপ্তর। ছবি: চরচা

দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দিনের তাপমাত্রাও বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি। ফলে বৃষ্টি হলেও দিনে গরমের অনুভূতি বাড়তে পারে।

আজ সোমবার অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পর্কিত