
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনের সমর্থনে টানা ২৬ দিন অনশন করার পর অবশেষে তা ভঙ্গ করেছেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। খবর বিবিসি বাংলার।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন অবস্থায় দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মন্ত্রীদের পাশাপাশি তার স্ত্রী এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতারাও সে সময় তার পাশে উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন শেষ করার অনুরোধ জানিয়েছিলেন।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, বেশ কিছু শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশজুড়ে সম্ভাব্য সহিংসতা এড়াতেই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
খুব শিগগিরই একটি পৃথক ভিডিওর মাধ্যমে এই শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
একই সাথে সবাইকে কোনো ধরনের সহিংসতায় না জড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই পরিবেশকর্মী।
এদিকে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গের পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক ভিডিও বার্তায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আপনার অসাধারণ সাহস ও ত্যাগ পুরো দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছে। আপনার জীবন এই দেশের জন্য অত্যন্ত মূল্যবান।”
তবে সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিজিৎ।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প