Advertisement Banner

শিশুদের অনলাইন সুরক্ষায় যুক্তরাষ্ট্রে বিল পাস

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শিশুদের অনলাইন সুরক্ষায় যুক্তরাষ্ট্রে বিল পাস
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। ছবি: রয়টার্স

অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এতে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার এই বিল পাশ হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটি ২৬৭-১১৭ ভোটে পাস হয়। ‘কিডস ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল সেফটি অ্যাক্ট’ নামের এই বিলটিকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের সদস্যরাই সমর্থন জানিয়েছেন।

তবে বিলটি এখন সিনেটে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে, কারণ সিনেটরদের একটি অংশ আরও কঠোর মানদণ্ডের পক্ষে।

সম্প্রতি শিশু-কিশোরদের অনলাইনে ক্ষতির হাত থেকে সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উদ্বেগ দেখা গেছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমও শিশু-কিশোরদের নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

বিলটিতে প্রযুক্তি কোম্পানিগুলোকে এমন ব্যবস্থা রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, যাতে শিশু-কিশোররা আসক্তি তৈরি করতে পারে এমন ফিচার সীমিত করতে পারে। পাশাপাশি যৌন শোষণসহ বিভিন্ন ধরনের অনলাইন ক্ষতি থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নেরও নির্দেশনা রাখা হয়েছে।

সম্পর্কিত