Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসরায়েল-আমেরিকা সম্পর্কেও ফাটল ধরেছিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৬
ইসরায়েল-আমেরিকা সম্পর্কেও ফাটল ধরেছিল

বাইডেন প্রশাসনের সময় গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরায়েলের ভূমিকা সম্পর্কে উদ্বেগ বাড়ায় আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলকে কিছু সংবেদনশীল তথ্য প্রদান থেকে বিরত ছিল- এমন একটি খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের শেষদিকে গাজার আকাশে উড়তে থাকা একটি মার্কিন ড্রোনের লাইভ ভিডিও রেকর্ড ইসরায়েলকে দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা। এই ড্রোনটি হামাস যোদ্ধাদের শনাক্ত করা এবং জিম্মিদের খুঁজে বের করার কাজে ব্যবহৃত হচ্ছিল। সূত্র জানায়, এই স্থগিতাদেশ অন্তত কয়েক দিন স্থায়ী ছিল।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের মতে, এই সিদ্ধান্তের পেছনে মূলত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের আচরণ নিয়ে আমেরিকার গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ কাজ করছিল। মার্কিন কর্মকর্তারা মনে করেছিলেন, আন্তর্জাতিক আইন মেনে আমেরিকান গোয়েন্দা তথ্য সরবরাহ করা হবে, কিন্তু ইসরায়েল এ বিষয়ে নিশ্চয়তা দেয়নি। মার্কিন আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির আগে এমন নিশ্চয়তা নেওয়া বাধ্যতামূলক।

বাইডেন প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন বজায় রেখেছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য সীমিত করার সিদ্ধান্ত ছিল কৌশলগত পদক্ষেপ। এর উদ্দেশ্য ছিল মার্কিন তথ্য যেন আইনসম্মত ও নৈতিকভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। গোয়েন্দা সংস্থাগুলোর কিছু সিদ্ধান্ত হোয়াইট হাউসের সরাসরি অনুমতি ছাড়াই তাৎক্ষণিকভাবে নেওয়ার ক্ষমতা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান–প্রদান বাড়ানোর অনুমোদন দেন। এর পরপরই পেন্টাগন ও সিআইএর নেতৃত্বে একটি যৌথ গোয়েন্দা দল গঠন করা হয়, যা গাজার আকাশে এমকিউ–৯ রিপার ড্রোন উড়িয়ে ইসরায়েলকে সরাসরি ভিডিও সরবরাহ করত। এই তথ্য হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং জিম্মি উদ্ধারে সহায়ক ছিল।

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালের শেষের দিকে মার্কিন কর্মকর্তারা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। মানবাধিকার সংস্থাগুলো আগেই গুরুতর নির্যাতনের অভিযোগ তুলেছিল। সূত্র অনুযায়ী, বন্দিদের নির্যাতন না করার বিষয়ে শিন বেত পর্যাপ্ত নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় ড্রোন ফিডে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়।

যুদ্ধ চলাকালে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা ইসরায়েল ও হামাসের কর্মকাণ্ড মার্কিন সংজ্ঞা অনুযায়ী যুদ্ধাপরাধের মধ্যে পড়ে কি না–তা নিয়মিতভাবে পর্যালোচনা করতেন। বেসামরিক জনগণ হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও বন্দিদের প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর আচরণ গুরুতর উদ্বেগ তৈরি করেছিল বাইডেন প্রশাসনের উপর মহলের কর্মকর্তাদের মধ্যে। তা সত্ত্বেও প্রশাসনের আইনজীবীরা বারবার এই সিদ্ধান্তে পৌঁছান যে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি।

বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হয়ার আগের শেষ সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট বাইডেনের সভাপতিত্বে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গোয়েন্দা কর্মকর্তারা ৭ অক্টোবরের পর ইসরায়েলকে দেওয়া কিছু গোয়েন্দা সহায়তা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার প্রস্তাব দেন। তারা মত প্রকাশ করেন যে, তাদের হাতে এমন প্রমাণ রয়েছে যা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারে এবং তাতে আমেরিকার সমর্থন প্রশনবিদ্ধ হতে পারে।

তবে এই প্রস্তাব বাইডেন প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তি দেখান, ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে এই সহযোগিতা পুনরায় চালু হবে এবং সেই প্রশাসনের আইনজীবীরাও বলবে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিষয়: আমেরিকাহামাসগোয়েন্দা সংস্থাফিলিস্তিনডোনাল্ড ট্রাম্পগাজা উপত্যকাইসরায়েলজো বাইডেন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক