Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৮: ২৭
বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের সেনারা সোমবার রাতভর ইরানের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাদের মৃত্যুর জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। এর পর ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে আঘাত হানার খবর পাওয়া গেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইয়েমেনের ইরানপন্থী হুথিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার এক দিন পর এসব পাল্টাপাল্টি হামলা হলো। এতে যুদ্ধের নতুন একটি ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর হুমকি বেড়েছে।

গত মাসে সই হওয়া একটি অন্তর্বর্তী শান্তিচুক্তি কার্যত ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও তেহরান ও ওয়াশিংটন কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী—এমন ইঙ্গিত থাকায় তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানে সর্বশেষ দফার হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে দক্ষিণ উপকূলের কোনারাক ও চাবাহার এলাকাতেও হামলা হয়েছে।

এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে আবারও হামলা চালিয়েছে। সাম্প্রতিক হামলায় লবণমুক্তকরণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সংকটের আশঙ্কা বেড়েছে এবং বেসামরিক অবকাঠামোর ওপর ক্রমবর্ধমান হুমকি স্পষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর তিন দেশে ইরানের পাল্টা হামলাSmoke at an unknown location in what the U.S. military says are strikes on Iran,–REUTERS

ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যামাজনের মালিকানাধীন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলাটি ইরানের পরিকল্পিত দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থলে চালানো হয়েছিল বলে তারা দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বাহিনী বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের ব্যবহৃত আবাসন স্থাপনাও লক্ষ্য করেছে। তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বাহরাইন সরকার বা অ্যামাজনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। রেভল্যুশনারি গার্ডস বলেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জর্ডান জানিয়েছে, তাদের বাহিনী পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

ট্যাংকারে হামলা

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লেগেছে। এতে জাহাজটির ক্রুরা সেটি ত্যাগ করে লাইফবোটে উঠতে বাধ্য হন।

এদিন ইরানের রেভল্যুশনারি গার্ডস জানায়, হরমুজ প্রণালির দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তবে ঘটনাগুলো কখন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

বিষয়: কুয়েতহামলাসামরিক ঘাঁটিজর্ডানইরানড্রোনমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা