Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হামলার বিচার নয়, উন্মুক্ত ফুটপাত চাই: সোহানী শিফা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৩: ৫৭
হামলার বিচার নয়, উন্মুক্ত ফুটপাত চাই: সোহানী শিফা

রাজধানীর ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ আন্দোলনের আন্দোলনকারী সোহানী শিফা। নিজের ওপর হামলার কথা ‍উল্লেখ করে তিনি বলেন, এর জন্য কারো শাস্তি চান না। তবে ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানান সোহানী।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরিফুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সোহানী শিফা।

সোহানী শিফা জানান, গত ৯ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। রাজধানীর ফুটপাত দখল, হকারদের কারণে জনভোগান্তি, নারীদের হয়রানি, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং ঢাকামুখী জনসংখ্যার চাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি শুরু করেন।

সোহানী জানান, গাউছিয়া মার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ চলাচলে সমস্যার মুখে পড়ছে। তিনি বলেন, “যখন শুনলাম সিটি করপোরেশন হকার উচ্ছেদ করছে, তখন স্বস্তি পেয়েছিলাম। কিন্তু পরে দেখি রাস্তা কেটে সাদা দাগ দিয়ে আবার দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। তখন মনে হয়েছে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।”

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে সোহানী শিফা জানান, পরে তিনি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন এবং তিন হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেন। তবে এ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করার পর কিছু লোক তাকে বাধা দিতে থাকে। তারা বলে রাস্তায় গণস্বাক্ষর সংগ্রহের জন্য অনুমতি লাগবে।

ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসweather rain

তিনি বলেন, গত ৭ জুন ঢাকার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন।

সোহানী বলেন, “আমি আমার বিচার চাই না। আমি চাই ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হোক। গ্রাম থেকে অনিয়ন্ত্রিতভাবে মানুষ ঢাকায় আসছে, কিন্তু ঢাকায় তাদের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই। এতে শহর ও গ্রাম-দুই জায়গাতেই সংকট তৈরি হচ্ছে।”

সংবাদ সম্মেলন থেকে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে সোহানী শিফা। তার প্রস্তাবগুলো হচ্ছে– ঢাকার বাইরে রিকশা ও অটোরিকশাচালকদের কর্মসংস্থানের ব্যবস্থা, হকারদের জন্য জেলা পর্যায়ে হকার্স মার্কেট গড়ে তোলা, চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় নিজ অঞ্চলে শ্রমের সঠিক বণ্টন করা, কাজের প্রয়োজনে ঢাকায় আগতদের জন্য ছাড়পত্র বা সনদের ব্যবস্থা, কৃষকদের উৎপাদিত শস্য সরাসরি কেনার উদ্যোগ এবং শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো।

ছুরিকাঘাতের ঘটনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সোহানী শিফা বলেন, “আমি একজন মানুষ। কিন্তু আমার দাবি শুধু ব্যক্তিগত নয়। এটি নগরজীবনের নিরাপত্তা, চলাচলের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলার দাবি।”

বিষয়: আন্দোলনরাজধানীঢাকাসড়ক
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।