Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভোটের আগের দিনও কেন্দ্রে ঝুলছে ব্যানার–ফেস্টুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৩৮
ভোটের আগের দিনও কেন্দ্রে ঝুলছে ব্যানার–ফেস্টুন

ভোটের আগের দিনও রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের ব্যানার–ফেস্টুন ঝুলতে দেখা গেছে-যা নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পুরোপুরি লঙ্ঘন।

Advertisement
Advertisement
Advertisement

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ এর ভোটগ্রহণ শুরু হবে। কিন্তু প্রচার বন্ধের ৪৮ ঘণ্টার নিয়ম কার্যকর না হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসির বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার নিষিদ্ধ। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ব্যানার, পোস্টার, ক্যাম্প বা বুথ স্থাপন নিষিদ্ধ। কিন্তু আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, ঢাকার একাধিক আসনে প্রচারসামগ্রী আগের মতোই ঝুলছে।

ঢাকা–১৭ আসনের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কেন্দ্রের গেট, দেয়াল ও আশপাশে এখনো ঝুলছে বিএনপির প্রার্থী তারেক রহমান, জামায়াতের প্রার্থী এসএম খালিদুজ্জানসহ বিভিন্ন প্রার্থীর ফেস্টুন–ব্যানার।

Advertisement
Advertisement
Advertisement

একইসাথে ঢাকা–১২ আসনের তেজগাঁও মডেল হাই স্কুল, বটমূল উচ্চ বালিকা বিদ্যালয় এবং মগবাজার ইস্পাহানি স্কুল কেন্দ্রের সামনেও একই চিত্র–ফুটবল প্রতীকের সাইফুল আলম নীরব, কোদাল প্রতীকের সাইফুল হক এবং দাঁড়িপাল্লা প্রতীকের সাইফুল ইসলাম মিলনসহ বহু প্রার্থীর প্রচারসামগ্রী এখনো অপসারণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, “নির্বাচন কমিশন যদি নিজস্ব নির্দেশনাই কার্যকর করতে না পারে, তাহলে ভোট কতটা সুষ্ঠু হবে–তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

স্থানীয়দের অভিযোগ–নির্বাচন কমিশন নির্দেশনা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন তা বাস্তবায়নে তৎপর নয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছেন–নির্দেশনা মানা না হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য মেলেনি সংশ্লিষ্ট প্রার্থীদের।

নির্বাচন বিশ্লেষকদের মতে, কেন্দ্রের আশপাশে ব্যানার–ফেস্টুন থাকা ভোটারদের সিদ্ধান্তে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে, যা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করে নির্বাচনকে বিতর্কিত করতে পারে।

এদিকে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। তবে শেষ মুহূর্তে ইসির নির্দেশনা অমান্যের দৃশ্য রাজধানীর ভোট পরিবেশ নিয়ে নতুন সংশয় তৈরি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা–১২ আসনের থানা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ চরচাকে বলেন, “নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় বিষয়টি দেখতে পারিনি। এখনই আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।”

বিষয়: রাজধানীবিশ্লেষকের চোখেগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটইসি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।