Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজায় সেনা পাঠাতে ট্রাম্পের প্রস্তাব, দোটানায় পাকিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৪
গাজায় সেনা পাঠাতে ট্রাম্পের প্রস্তাব, দোটানায় পাকিস্তান

গাজা পরিস্থিতি সামাল দিতে আমেরিকার নতুন পরিকল্পনার কেন্দ্রে এবার পাকিস্তান। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা পরিকল্পনার অংশ হিসেবে মুসলিম দেশগুলোর একটি সামরিক বাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে। সেই বাহিনীতে পাকিস্তানের সেনা পাঠানোর বিষয়ে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের ওপর চাপ বাড়ছে।

ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনায় মুসলিম দেশগুলোর একটি বাহিনী দিয়ে গাজার অন্তর্বর্তী নিরাপত্তা ও পুনর্গঠন তদারকির কথা বলা হয়েছে।

সূত্র বলছে, আসিম মুনির শিগগিরই ওয়াশিংটন সফরে যেতে পারেন। গত ছয় মাসে এটি হবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার তৃতীয় বৈঠক। বিশ্লেষকদের মতে, গাজা বাহিনীতে সেনা না পাঠালে ট্রাম্প প্রশাসন অসন্তুষ্ট হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তবে এই সিদ্ধান্ত পাকিস্তানের অভ্যন্তরে বড় ঝুঁকি তৈরি করতে পারে। দেশটির ইসলামপন্থী দলগুলো ইতোমধ্যেই আমেরিকা ও ইসরায়েলবিরোধী অবস্থানে। গাজায় পাকিস্তানি সেনা পাঠানো হলে ব্যাপক জনরোষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এদিকে সম্প্রতি পাকিস্তানের সংসদে পাস হওয়া সাংবিধানিক সংশোধনের মাধ্যমে আসিম মুনির পেয়েছেন নজিরবিহীন ক্ষমতা। তিনি একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের দায়িত্বে রয়েছেন এবং ২০৩০ সাল পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। আজীবন আইনি দায়মুক্তিও পেয়েছেন তিনি।

বিশ্লেষকদের ভাষায়, গাজা ইস্যুতে সিদ্ধান্ত যাই হোক, এর রাজনৈতিক ও নিরাপত্তাগত দায়ভার সরাসরি এসে পড়বে আসিম মুনিরের কাঁধেই। প্রশ্ন একটাই, ওয়াশিংটনের চাপ না ইসলামাবাদের রাজপথ, কোনটা সামলানো কঠিন হবে?

বিষয়: পাকিস্তানআমেরিকাফিলিস্তিনমধ্যপ্রাচ্যগাজা উপত্যকাযুক্তরাষ্ট্রসেনাবাহিনীসেনাপ্রধান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক