Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচন–পরবর্তী নারী ও শিশুনির্যাতনে জেএনএনপিএফের উদ্বেগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২০
নির্বাচন–পরবর্তী নারী ও শিশুনির্যাতনে জেএনএনপিএফের উদ্বেগ

নির্বাচন ও গণভোট–পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনায় দেশজুড়ে নারী ও শিশুদের ওপর হামলা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক প্রতিশোধ বা মতবিরোধের কারণে কোনো নারী বা শিশুর ওপর সহিংসতা সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থি।

জেএনএনপিএফ জানায়, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাজশাহী–৩ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী হাবিবা বেগম নির্বাচনের পর হামলার শিকার হয়ে আহত হয়েছেন এবং শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে চিকিৎসাধীন আছেন।

একইসাথে নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে সংঘবদ্ধভাবে যৌন নির্যাতনের অভিযোগ, ময়মনসিংহে সহিংসতার মধ্যে একটি শিশুর মৃত্যু–সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক। এছাড়া কুমিল্লা, গাজীপুর, নাটোর, পাবনা, বগুড়া সহ নানা জেলায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও আতঙ্কের কারণে নারী ও শিশুরা ভয় ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটির মতে, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই হোক–নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের ঘৃণিত উদাহরণ এবং এ ধরনের ঘটনা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি।

জেএনএনপিএফ প্রতিটি অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও জেন্ডার-সংবেদনশীল তদন্ত দাবি করেছে এবং অপরাধীদের আইনি বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারী ও শিশুদের শারীরিক চিকিৎসা, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছে।

সংগঠনটি বলেছে–একটি নিরাপদ সমাজ গঠনে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিষয়: নারীনির্বাচনগণভোটস্বতন্ত্র প্রার্থীনির্যাতনশিশু
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।