Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশকে ৪৫০ পার করাতে পারবেন মুশফিক?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২: ২৫
বাংলাদেশকে ৪৫০ পার করাতে পারবেন মুশফিক?

প্রথম দিনের শেষ বেলায় সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার। তবে ১০১ টেস্ট খেলার অভিজ্ঞতা থেকে মুশফিকুর রহিম জানতেন, তার উইকেটের মূল্য কত। সেই একই টেম্পারামেন্ট দ্বিতীয় দিনেও দেখিয়ে চলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। স্বীকৃত ব্যাটসম্যানদের সবাই সাজঘরে ফিরে যাওয়ায় প্রথম ইনিংসে বড় স্কোর গড়াটা হয়ে উঠেছে চ্যালেঞ্জিং। তবে একাকী লড়াইয়ে আশার আলো হয়ে ব্যাটিং করছেন মুশফিক।

Advertisement
Advertisement
Advertisement

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ থেমেছে ৭ উইকেটে ৩৮০ রানে। ৭১ রানে অপরাজিত মুশফিক। আর ইবাদত হোসেন রানের খাতা খুলতে পারেননি।

আগের দিন রয়েসয়ে খেলা লিটন দাস দিনের দ্বিতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদিকে মারেন হ্যাটট্রিক বাউন্ডারি। খানিক বাদে পঞ্চাশ পূর্ণ হয় মুশফিকের। কোনো ঝুঁকি না নিয়ে রান বের করেছেন। বাজে বল পেলেই কেবল শট খেলেছেন। তবে লিটন ছিলেন তুলনামূলক আগ্রাসী, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত ৩৩ রানে আউট হয়ে।

এরপর টি-টোয়েন্টি মেজাজে একটি করে চার ও ছক্কা মেরে বিদায় নেন মেহেদি হাসান মিরাজও। তাইজুল ইসলামকে নিয়ে ছোট জুটি গড়েন মুশফিক, যার ইতি টানেন মোহাম্মদ আব্বাস। ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল (১৭ রান)।

Advertisement
Advertisement
Advertisement

লাঞ্চের আগ পর্যন্ত ইবাদতকে নিয়ে বাকি সময়টা নিরাপদেই কাটান মুশফিক। তবে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের জন্য এখন ৪৫০ রান করাটাও কঠিন হয়ে গেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ থাকায় মুশফিকের ইনিংস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দুই দলের জন্যই।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ তাই চাইবে তার কাছ থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং। আর পাকিস্তানের চাওয়া থাকবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করে ম্যাচে দারুণভাবে ফিরে আসার।

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেট
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক