স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইমের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মো. আবদুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন বলে জানা যায়।

এ ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ আবেদনে আবদুস সালাম ব্যাপারী ও মাহবুবুন্নেছার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তথ্য সরবরাহের জন্য ২১টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আদালতের আদেশ দেওয়া আবশ্যক।

সম্পর্কিত