
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ থেকে এক চমকপ্রদ নীহারিকার ছবি প্রকাশ করেছে। বিজ্ঞানীরা এটিকে ‘মহাজাগতিক প্রজাপতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মহাকাশসংক্রান্ত সংবাদমাধ্যম স্পেসের প্রতিবেদনে বলা হয়, ছবিটি আইআরএএস ০৪৩০২+২২৪৭ নামের একটি প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে তোলা, যা পৃথিবী থেকে প্রায় ৫২৫ আলোকবর্ষ দূরে টরাস বা বৃষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত। হাবলের অপটিক্যাল ডেটার সঙ্গে ওয়েবের ইনফ্রারেড ডেটা মিলিয়ে তৈরি ছবিতে দেখা যায়, ধূলি ও গ্যাসে ঘেরা ডিস্কটির চারপাশে প্রজাপতির মতো ডানা-সদৃশ নীহারিকা। এসব গঠন গ্রহ জন্মের গুরুত্বপূর্ণ ধাপ নির্দেশ করে।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার গ্রহীয় ব্যবস্থার সৃষ্টি, সৌরজগতের উৎপত্তি এবং মহাবিশ্বে অন্য জগতের উত্স সম্পর্কে নতুন ধারণার দুয়ার খুলে দেবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।