ads

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘চুক্তি শেষ’: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘চুক্তি শেষ’: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ‘ভেঙে গেছে’ এবং তা এখন সম্পূর্ণ অতীত বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ। দুই পক্ষের আলোচকরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারে, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছে। সত্যি বলতে, ওই মিথ্যাবাদী ও আবর্জনার স্তূপদের পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই।’’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা গত রাতে ইরানের চরম বিপজ্জনক ও অসুস্থ লোকদের ওপর খুব শক্তিশালী আঘাত হেনেছি। ইরান সরকার হচ্ছে একটি ক্যানসার। আর আপনারা তো জানেনই ক্যানসারের সঙ্গে কী করতে হয়— একে একদম শুরুতেই কেটে ছেঁটে ফেলে দিতে হয়।’’ তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, মার্কিন প্রশাসন সেই অবস্থানেই অনড় রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের ভূয়সী প্রশংসা করলেও মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি এই সামরিক জোটের ওপর মোটেও খুশি নই। বিশ্বের এক নম্বর সন্ত্রাসী মদদদাতা দেশ ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এই ন্যাটো মিত্ররা আমাদের কোনো সাহায্যই করতে চায়নি। ফ্রান্স, জার্মানি, ইতালির মতো দেশগুলো সরাসরি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’’

ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র ‘অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি ডলার বেশি খরচ করছে’ বলেও তিনি অভিযোগ তোলেন।

সম্পর্কিত