Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা, ইউক্রেনীয় কূটনীতিককে তলব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯: ৫৭
কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা, ইউক্রেনীয় কূটনীতিককে তলব

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এ ঘটনাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন আখ্যা দিয়ে তেহরানে নিযুক্ত এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কূটনীতিককে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এ হামলা চালানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় এক নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

বিবৃতিতে আরও জানায়, কাস্পিয়ান সাগরের হামলাকে তারা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে। এ ঘটনায় নিজেদের অবস্থান জানাতে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কূটনীতিককে তলব করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদ জানিয়েছেন, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটলেও ইরানের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের হামলা আবারও ঘটতে পারে–এমন আশঙ্কারও ইঙ্গিত পাওয়া গেছে।

ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হওয়া আশঙ্কা, ইরানে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পেরtrump new

আলাদা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান কাজা কালানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।

আরেকটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার কথা স্বীকার করেছেন। এটি ইরানের প্রতি ইউক্রেন সরকারের অযৌক্তিক ও বৈরী নীতির ধারাবাহিকতার প্রমাণ।

এদিকে, ইউক্রেন বলেছে, তারা ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী রাশিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে রাশিয়া ইরানকে সহায়তা করছে।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের সামুদ্রিক বাণিজ্য ইতোমধ্যেই বড় ধরনের চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এ উত্তেজনা দেশটির জন্য আরও জটিলতা তৈরি করতে পারে।

বিষয়: সংঘাতহামলাইরানজাহাজইউক্রেন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।