
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় পৃথক দুই ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ বাস টার্মিনালের ওভারব্রিজের নিচে মাছ ব্যবসায়ী আব্দুল হান্নান ছিনতাইকারীর হামলার শিকার হন।
তার স্ত্রী শরিফা জানান, হান্নান সকালে মাছ কিনতে বের হলে এ হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা প্রায় ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মিরপুর–১ নম্বর মাজার রোড এলাকায় সাইফুল নামে এক ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন।
সাইফুলের ভাই সোহেল বলেন, বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার ঘাড় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী ও মিরপুর এলাকা থেকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগের চার নম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প