ছুরিকাঘাত

সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

সিলেটে ট্রিপল মার্ডার: আটক বাবুল দায় স্বীকার করেছেন, দাবি পুলিশের
সিলেট নগরীর রায়নগরে আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে গলা কেটে হত্যার (ট্রিপল মার্ডার) দায় স্বীকার করেছেন আটক সন্দেহভাজন বাবুল মিয়া (৪০)। পরিচারিকার সঙ্গে বিরোধের জের ধরেই তিনি একাই এই তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটক বাবুল

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুর আলম আশেক জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী চরচাকে বলেন, পারিবারিক বিরোধ নিয়ে বাবা-মার সাথে কথা কাটাকাটির জেরে ছেলে তার বাবা ও মাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে।

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন
হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী মো. পরশ (১৮) নামের একটি ছেলে ফরিদা খাতুনকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

নয় বছর আগের মামলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীর বাড্ডায় প্রায় নয় বছর আগে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নড়াইলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে আলীনুর তার পাওনা টাকা দাবি করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ আলীনুরের পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখার সময় ছুরিকাঘাতে যুবক আহত
চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখার সময় ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ষোলশহর ২ নম্বর গেট মোড়ে খেলা চলাকালীন এ ঘটনা ঘটে।

বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
রাজধানীর বাড্ডার ডিআইটি রোড এলাকার একটি বাসার সামনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, লুটপাটের অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি পর ছোট ভাই ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই আল আমিনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিশ্বকাপের ম্যাচ নিয়ে তর্ক, ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসচালক আহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হানিফ পরিবহনের বাস চালক মো. সোহেল (২৯) গুরুতর আহত হয়েছে।

ঢাকায় একই পরিবারের তিনজন ছুরিকাঘাতে আহত
মহাখালী টি অ্যান্ড টি কলোনির বাসিন্দা সুমন তার স্ত্রী ও শ্যালক রাসেলকে নিয়ে উপস্থিত হন। এ সময় আরিফ ৭-৮ জন লোক নিয়ে সেখানে আসেন। ঋণের টাকা পরিশোধ নিয়ে আরিফ ও সুমনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনজনই আহত হন।

ফরিদপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ পূর্বপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ আহত
রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মা নিহত
মাকে ছুরিকাঘাতের পর বোন মিথিলাকেও ছুরিকাঘাত করেন রাফি। মেয়েকে বাঁচাতে এগিয়ে যান মোস্তফা। সে সময় তাকেও ছুরিকাঘাত করা হয়।

লন্ডনে দুই ইহুদিকে ছুরিকাঘাত
এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তারা বলছে, হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।


