Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যে শপথ নিলো ইনকিলাব মঞ্চ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০: ১১
যে শপথ নিলো ইনকিলাব মঞ্চ

সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি স্মরণে মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে ‘শহীদি শপথ’ পাঠ করা হয়। শপথ পাঠ করান সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় সবাই হাত উঁচু করে শপথ বাক্য উচ্চারণ করেন।

Advertisement
Advertisement
Advertisement

শহীদি শপথটি এখানে হুবহু তুলে ধরা হলো-

‘‘শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না।

যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে

Advertisement
Advertisement
Advertisement

যে আধিপত্য দাস এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব।

এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে, তা সমূলে উৎপাটন করব।

ভয়, লোভ আর আপসের রাজনীতি, আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেবে না।

আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

লড়াইয়ে থাকব, পিছু হটবো না, এক চুলও নড়ব না।

আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব।

যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম-খুন-হত্যা বন্ধ করবে।

এই শপথের ব্যতয় ঘটানোর চেয়ে, মৃত্যু আমাদের কাছে সহজ হোক।

শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কারণ রক্তের উপরে দাঁড়িয়ে, নীরবতা মানেই বিশ্বাসঘাতকতা।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে।

আধিপত্যবাদ নিপাত যাক, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক।

বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’’

এই শপথ পাঠের আগে বক্তব্যে জাবের বলেন, “শহীদ ওসমান হাদি ক্ষমতার রাজনীতি নয়, ইনসাফ ও ন্যায়ের রাজনীতি চেয়েছিলেন। তিনি সহিংসতা পছন্দ করতেন না এবং তার আদর্শ থেকে ইনকিলাব মঞ্চ সরে যাবে না।”

তিনি আগামী ৩০ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা বা সময়ক্ষেপণ গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দেন।

বিষয়: স্মরণদুর্বৃত্তবাংলাদেশের রাজনীতিহত্যাগ্রেপ্তারশপথরাজনীতিওসমান হাদিসহিংসতা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।