Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাদি হত্যা মামলা: দুই আসামিকে ফেরাতে সোমবার আবেদন করবে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২: ২৩
হাদি হত্যা মামলা: দুই আসামিকে ফেরাতে সোমবার আবেদন করবে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবারই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের দুজনকে দেশে ফিরিয়ে আনার আবেদন করার প্রস্তুতি নিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement

সিআইডি প্রধান এবং অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিগবাতুল্লাহ চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “পশ্চিমবঙ্গে এসটিএফ দ্বারা দুজনের গ্রেপ্তারের খবরটি সত্য। আমাদের পক্ষ থেকে এসটিএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটি নিশ্চিত করেছে। প্রধান আসামি ফয়সাল এবং মোটরসাইকেল চালক আলমগীর দুজনই গ্রেপ্তার আছে।"

ইতোমধ্যেই তাদের দুজনকে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সিআইডি উল্লেখ করে ছিগবাতুল্লাহ জানান, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনতে আগামীকাল (সোমবার) আমরা আবেদন করছি। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন করা হবে। আমরা সার্বক্ষণিক পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি খুব দ্রুত দুই আসামিকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

এরই মধ্যে গ্রেপ্তার হওয়া ফয়সাল এবং আলমগীরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গ আদালত। জিজ্ঞাসাবাদের সব তথ্য বাংলাদেশ পাবে কিনা, জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, ”আমরা টাইম টু টাইম আপডেট রাখছি এবং সেখানে রিমান্ডে কী তথ্য মিলছে, সবই আমরা জানতে পারব। আমাদের চেষ্টা হলো, দ্রুত তাদের দেশে ফেরানো।”

Advertisement
Advertisement
Advertisement

এদিকে রোববার সন্ধ্যায় এই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজ দেয় ভারতের বিভিন্ন রাজ্যে গঠিত বিশেষ পুলিশ ইউনিট এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স। সেখানে বলা হয়, “গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ খবর পায় যে, বাংলাদেশের চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে আবারও বাংলাদেশি ফিরে যেতে পারে। এই তথ্য পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে এবং দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, বাড়ি পটুয়াখালী। এবং আলমগীর হোসেন, বাড়ি ঢাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ঢাকায় ওসমান হাদিকে খুন করে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এযাবৎকাল তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। সুযোগ পেলে তারা আবারও বাংলাদেশে ফেরত যাবে–এমন পরিকল্পনায় সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। শনিবার রাতে বনগাঁ এলাকা থেকে উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এসটিএফ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তাদের উপযুক্ত আদালতে পেশ করা হয়েছে। আসামিদের পুলিশি হেফাজতে রেখে তদন্ত চলছে।

বিষয়: সিআইডিগ্রেপ্তারহত্যাকাণ্ডওসমান হাদিপশ্চিমবঙ্গ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।