চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দুজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবুল হোসেন ও মো. বাশার। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আবুল হোসেন পেশায় একজন গাড়িচালক এবং তিনি আদাবর এলাকায় পরিবারসহ থাকেন। অন্যদিকে বাশার পল্লবীতে পরিবারসহ বসবাস করেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাসটি বেরিবাঁধ এলাকা দিয়ে যাওয়ার সময় গ্যাস লিক হচ্ছিল, তবে বিষয়টি তারা বুঝতে পারেননি। এ সময় গাড়ির ভেতরে সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে আবুল হোসেন ও বাশার দগ্ধ হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানিয়েছেন, আবুল হোসেনের শরীরের প্রায় ১২ শতাংশ দগ্ধ হয়েছে। অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে দুজনকেই জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।