Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৮
হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি, গ্যাস ও জ্বালানিবাহী জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এলএনজি, গ্যাস ও জ্বালানি পাঠানোর ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো সমস্যা বা বাধা নেই। যুক্তরাষ্ট্রের হামলার কারণেই হরমুজ প্রণালি বন্ধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন জাহানাবাদী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement
মক্কা চুক্তি নিয়ে ঢাকার সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয়: ইরানি রাষ্ট্রদূতIrani Ambassador

বৈঠকে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, বাংলাদেশ চায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত শেষ হোক এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।

বৈঠকের পর মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না ইরান। তাছাড়া এ চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাহানাবাদী বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ নীতি ইরান ভালোভাবেই বোঝে। আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য উদ্বেগের কারণ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে তারা গুরুত্ব দেন। ঢাকার সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াতে চায় তেহরান।

বিষয়: ইরানবাংলাদেশরাষ্ট্রদূতহরমুজ প্রণালিবাংলাদেশিজাহাজদ্বিপক্ষীয় বৈঠকবৈদেশিক সম্পর্ক
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।