Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষার্থীদের স্বার্থে কাজে ফেরার ঘোষণা রাবি শিক্ষকের

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ২৪
শিক্ষার্থীদের স্বার্থে কাজে ফেরার ঘোষণা রাবি শিক্ষকের

নিরাপত্তা আশঙ্কার কারণে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পর শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় একাডেমিক কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী জাহিদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্ত জানান কাজী জাহিদ।

এই শিক্ষক জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্মার্ট কার্ডের অনিয়ম ও মন্ত্রী মোহাম্মদ নাসিমের দুর্নীতির বিরুদ্ধে লিখে তিনি ৫৭ ধারায় মামলায় ৭১ দিন জেল খেটেছেন। কিন্তু মাথা নত করেননি।

কাজী জাহিদ বর্তমানে সিএসই বিভাগের একটি ব্যাচের পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “শীতকালীন ছুটির আগেই ফলাফল প্রকাশ না করলে পরবর্তী ব্যাচের পরীক্ষার কার্যক্রম ঝুলে যাবে এবং এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে।”

Advertisement
Advertisement
Advertisement

তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সহকর্মী ও শিক্ষার্থীদের মব-বিরোধী অবস্থানের প্রতি সম্মান জানিয়ে তিনি পুনরায় একাডেমিক কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।

এই শিক্ষক জানান, আজ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত সকল কাজে নিয়মিত অংশগ্রহণ করবেন।

আ. লীগের দোসররা ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখা হবে: রাকসু জিএসRajshahi university

শনিবার (২০ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করতে আসে, তাহলে তাদের কলার ধরে টেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।”

এ ছাড়া শনিবার আম্মার এক ফেসবুক পোস্টে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ ও ফ্যাসিজমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবিতে ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ শীর্ষক কর্মসূচির ঘোষণা দেন।

এরপর গত রোববার (২১ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে ব্যক্তিগত নিরাপত্তার অভাববোধ থেকে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিলেন এই শিক্ষক। তার সেই প্রতিবাদের পর দেশের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ছাত্রদল ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন মবক্রেসির বিরুদ্ধে বিবৃতি দেয়।

শিক্ষকদের প্রতি করা এই অসম্মানের বিরুদ্ধে সারা দেশের মানুষের নিন্দা জানানোকে তিনি নিজের নৈতিক সফলতা হিসেবে দেখছেন। তিনি আক্ষেপ করে বলেন, প্রশাসনের যে অবস্থা তাতে কার কাছে তিনি নিরাপত্তা চাইবেন? বরং প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা দিতে এখন সাধারণ মানুষেরই পাশে দাঁড়ানো প্রয়োজন।

বিষয়: নিরাপত্তারাবিহুমকিআওয়ামী লীগশিক্ষকরাজশাহী বিশ্ববিদ্যালয়ফেসবুক পেজ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।